Categories: Uncategorized

দশমাস ধরে প্রতিবন্ধী ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন বাবা- মা

বিশেষ প্রতিনিধিঃ

বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটির নাম মিরাজ, বয়স ২০ বছর । সে ২০২৩ইং সালের জুলাই মাসের ৬ তারিখ রাতে রাজধানীর তুরাগ থানার ধউর এলাকা থেকে নিখোঁজ হন । নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে খুঁজে পেতে দেশের বিভিন্ন জেলায় হন্য হয়ে ঘুরতেছেন তার বাবা দিনমজুর কালাম শেখ ও মা মিনা বেগম । ২৫শে এপ্রিল ২০২৪ইং তারিখ দুপুর ২টার দিকে ছেলের ছবি হাতে করে এই দম্পতিকে কান্নাকাটি করতে দেখা যায় ডিয়াবাড়ি এলাকায় । আর সেখানেই তাদের সাথে কথা হয় প্রতিবেদকের । তারা জানান, গেল বছরের জুলাই মাসের ৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে ধউর এলাকায় তাদের ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় প্রতিবন্ধী মিরাজ । তার পর থেকেই দেশের বিভিন্ন জেলায় খেয়ে না খেয়ে খুঁজে বেড়ান তাদের প্রতিবন্ধী সন্তানের খোঁজে । নিখোঁজ হওয়ার ১০মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের সন্তানকে খুঁজে পাচ্ছেন না । তাই তারা মানসিক ও শারীরিক ভাবে ভেঙ্গে পড়েছেন । পেশায় তারা দিন মজুরের কাজ করেন । তাদের গ্রামের বাড়ি পাবনা জেলার, সুজানগর থানার, বিলখেতুপাড়া গ্রামে । অভাব অনটনের কারনে প্রায় একযুগ পূর্বে বুদ্ধি প্রতিবন্ধি ছেলে মিরাজকে নিয়ে জীবিকার তাগিতে ঢাকায় আসেন । এরপর দিনমজুরে কাজ করে কোন রকম দিনযাপন করেন এবং প্রতিবন্ধী ছেলের চিকিৎসা করান । কিন্তু ছেলের শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি । ছেলে নিখোঁজের বিষয়ে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যার ডায়েরী নাম্বার ৩৯৯ তাং= ৮/০৭/২০২৩ইং । নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে ইতি মধ্যে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপনও দেন তারা । এদিকে নিখোঁজ মিরাজের বাবা- মা ঢাকা শহরের আনাচে কানাচে ও দেশের বিভিন্ন জেলায় সন্তান মিরাজকে খুঁজে বেড়াচ্ছেন । ছেলেকে খোঁজার কারনে দিনমজুর কালাম কোন কাজকর্ম করতে পারছেন না , তাই তার কাছে কোন টাকা পয়সাও নেই । তাই তারা প্রায় সময়ই না খেয়ে এবং বেশিরভাগ পায়ে হেঁটেই সন্তানকে খুঁজে বেড়ান । সময় মতো খেতে না পাওয়ায় ও সন্তান হারানোর শোকে এই দম্পত্তি অনেকটা অসুস্থ পড়েছেন । তার পরেও সন্তানের খোঁজে ছুটে চলছেন তারা । তারা তাদের বুদ্ধি প্রতিবন্ধি ছেলে মিরাজকে খুঁজে পেতে সকলের সার্বিক সহযোগীতা চেয়েছেন এবং এই প্রতিবন্ধী ছেলেটিকে কেউ কোথাও দেখতে পেলে ০১৭৪৬ ৭০৮ ৯৭৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধও করেছেন তারা ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

12 hours ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

1 day ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

1 day ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

1 day ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

1 day ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

2 days ago

This website uses cookies.