বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টি ও ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী চিকিৎসা সেবা সম্পন্ন সীতাকুণ্ডে লরি-বাস সংঘর্ষে IIUC ছাত্রীর মৃত্যু, আহত-২ মহাসড়ক অবরোধ! ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত ইপিজেডে যুবদলের নতুন অফিস উদ্বোধন: “সবার আগে বাংলাদেশ” স্লোগানে কাজ করার আহ্বান মোহাম্মদ হোসেন টিটু চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ধ্বংস! সংবাদ সম্মেলনে নুরুল আবছারের দাবি, জীবন ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই” উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইলের বাবার ইন্তেকাল: সর্বস্তরের শোক ও জানাজা সম্পন্ন এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩%
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বান্দরবানে ৫৩জন কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে, চলছে কম্বিং অপারেশন।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিবেদকঃ

পার্বত্য জেলা বান্দরবানের সেনাবাহিনী ও পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৩ জন কেএনএফ সদস্যকে আটক করেছে। এছাড়া রুমা উপজেলা সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র, গুলি ও কেএনএফ’র ব্যবহৃত সরঞ্জাম।সোমবার (৮ এপ্রিল) দুপুরে রুমা উপজেলার ব্যাথেল পাড়াসহ ওই এলাকার বেশ কয়েকটি পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র গোলাবারুদসহ সরঞ্জাম উদ্ধার করে।অন্যদিকে রবিবার (৭ এপ্রিল) রাতে পুলিশ থানচি ও জেলা সদরের রেইচা ক্যাম্প থেকে তিনজন কেএনএফ সদস্য ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ির চালককে আটক করেছে। আটকৃতদের মধ্যে সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারের পরিচয় পাওয়া গেছে। তার নাম লালচিয়াম বম।অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলার সেনাবাহিনী জোনের অধিনায়ক লে. কর্নেল কে. এম আরাফাত আমীন।পুলিশি অভিযানে আটকরা হল- ভানন্নূন ময় বম, জেমেনিউ বম ও আমে লানচেও বম। এদের বাড়ি রুমা উপজেলার সিমত্লাংপি পাড়ায়। গ্রেপ্তার গাড়িচালক মো. কফিল উদ্দিন সাগর (২৮)। তার বাড়ি থানচিতে।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানিয়েছেন, রুমা থেকে ৪৯ জন বান্দরবন থেকে তিনজন ও থানচি থেকে একজন কেএনএফ সদস্যকে আটক করে বান্দরবান জেলা সদরে নিয়ে আসা হয়েছে।এদিকে, রবিবার রাত থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন শুরু হয়েছে বান্দরবানে। জেলার রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় এই অভিযান চলছে। অভিযানে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে ৪টি এপিসি। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। উপজেলাগুলোতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে সব ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। এছাড়া রুমা উপজেলায় যান চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যার পর বন্ধ হয়ে যাচ্ছে বাজারগুলো। সেখানকার লোকজন এখন আতঙ্ক উৎকণ্ঠের মধ্যে দিন কাটাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »