সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিরাজগঞ্জে জনতা ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকের টাকা উধাও!

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 

সিরাজগঞ্জের বেলকুচিতে লোপাট হওয়া জনতা ব্যাংকের ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার হদিস এখনো মেলেনি।

এরইমধ্যে ব্যাংকের তামাই শাখার গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাওয়ায় প্রমাণ মিলছে। এদিকে টাকা লোপাটের খবরে ব্যাংকে ভিড় করছেন গ্রাহকরা। টাকা লোপাটের রহস্য উদঘাটনে কাজ করছে, বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের অনুসন্ধান টিম। নিজেদের সম্পদ বন্ধক রেখে বেলকুচির তামাই শাখার জনতা ব্যাংক থেকে সিসি লোন করিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার সকালে ব্যাংকে হাজির হয়ে দেখেন কারো অ্যাকাউন্টে ৫ লাখ, কারো ১৫ লাখ বা কারো আরও বেশি টাকার হদিস নেই।

এর আগে গত ২৪ মার্চ এই শাখারই ভল্ট থেকে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা উধাওয়ের ঘটনা প্রকাশ পায়। এর পরই ব্যাংকে ভিড় জমান গ্রাহকরা। হিসাব বিবরণী তোলার পর দেখতে পান গরমিল।

জনতা ব্যাংকের বেলকুচির তামাই শাখার পিয়ন মো. শহিদুল ইসলাম জানান, কর্মকর্তাদের নির্দেশে বিভিন্ন সময় টাকা জমার স্লিপ ও চেকের পাতায় স্বাক্ষর করেছেন। তবে তা নিয়ে ম্যানেজার কী করেছেন সেটা তিনি জানেন না।এদিকে হিসাবে গরমিলের ঘটনা তদন্ত করছে জনতা ব্যাংকের তদন্ত টিম, তবে এখনই কিছু জানাতে চাননি এর সদস্যরা।

জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) সাদিকুর রহমান জানান, তদন্ত চলছে।বিস্তারিত প্রতিবেদনের পর জানা যাবে। গ্রাহকরা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকির অভাবে দীর্ঘ দিন থেকে এই শাখায় অনিয়ম হয়ে আসছে। টাকা গরমিলের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »