বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নাটোর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

  • আপডেট সময়ঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এই নির্বাচনে সভাপতি পদে কোনো প্রার্থী দেননি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান সভাপতি স্বতন্ত্র প্রার্থী আবু আহসান টগর ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাধারন সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শরীফুল হক মুক্তা নির্বাচিত হন ১৭০ ভোট পেয়ে। অপরদিকে সম্মিলিত আইনজীবী পরিষদের ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রসাদ কুমার তালুকদার পান ১২২। এই পরিষদের সাধারন সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলম সাজু পান ১১৪ ভোট। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল চারটা পযর্ন্ত অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে ও বিরতিহীন ভোট গ্রহণের পর শুরু হয় গণনা। রাত ৯টার দিকে এই ফলাফল গোষণা করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে সাহিত্য ও প্রকাশনার সম্পাদক এবং মহিলা সম্পাদিকা পদ ছাড়াা ৮টি পদেই জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। সম্মিলিত আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাকি বিল্লাহ রশিদী ১৯১ ভোট পেয়ে এবং মহিলা সম্পাদিকা মোছাঃ আরজুমান্দ বানু পুষ্প ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি এস এম লুৎফর রহমান রাব্বানী,জুনিয়র সহ সভাপতি হারুন-অর -রশিদ বুলবুল,যুগ্ম সম্পাদক শহীদ মাহমুদ মিঠু,কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান মিজান,নিরীক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম এবং আপ্যায়ন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান প্রাং।

নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় পরাজিত সভাপতি প্রার্থী প্রসাদ কুমার তালুকদার জানান, জাতীয় নির্বাচনের প্রভাব কিছুটা পড়েছে এখানে। যেহেতু আমি নৌকার পক্ষে ভোট করেছি, তারা ঈর্ষান্বিত হয়ে আমাকে পরাজিত করেছে। সেই সঙ্গে আমার সাথে থেকে ভোট করা লোকজনও বিশ্বাসঘাতকতা করেছে। আমি যেহেতু দলের প্রার্থী আমার প্যানেল হেরেছে মানে দল হেরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »