বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জ জেলা মুসলিম রেজিস্ট্রার সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট সময়ঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

সুনামগঞ্জ,ছাতক প্রতিনিধিঃ

বাংলাদেশ মুসলিম রেজিষ্ট্রার সমিতি সুনামগঞ্জ জেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ফেব্রুয়ারি)দুপুরে সুনামগঞ্জ পৌরসভার কাজী পয়েন্টস্থ কাজী অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপন্থিত ছিলেন, ড. অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মাওলানা মনিরুজ্জামান, মাওলানা ইছহাক মিয়া ও মাওলানা নুরুল হক।

নির্বাচনে ৩২টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কাজী মাওলানা আবদুস সামাদ। পরাজিত প্রার্থী কাজী মাওলানা ছালেহ আহমদ পেয়েছেন ১৫ ভোট। ৩৬টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী মাওলানা ফখরুদ্দিন। পরাজিত প্রার্থী কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ পেয়েছেন ১১ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে কাজী আবু নুর মোহাম্মদ নুরুল আজিজ চৌধুরী নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী কাজী মাওলানা জালাল উদ্দিন পেয়েছেন ৯টি ভোট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা কমিটির সকল সদস্যসহ জেলার প্রতিটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে মোট ভোটার ছিলেন ৫৩টি। এর মধ্যে ৪৭জন ভোটার ব্যালেটের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »