সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

উচ্চ আদালতের রায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ডে প্রার্থীতা ফিরে পেলেন লায়ন মোহাম্মদ ইমরান

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

কাইয়ুম চৌধুরী,সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাংলাদেশ হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়ে মোহাম্মদ ইমরান কে আগামী ৭ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮১ নং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আংশিক আকবরশাহ ও পাহাড়তলী) আসনে প্রার্থীতা ফেরত দেন বিজ্ঞ আদালত।

এক শতাংশ ভোটারের সমর্থন সংগ্রহে সমস্যার কারণ দেখিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সীতাকুণ্ডের জনপ্রিয় এ আওয়ামী লীগ নেতার প্রার্থীতা বাতিল করা হয়।

পরবর্তীকালে নির্বাচন কমিশনে আপীলের পরও যথাযথ সময় প্রদান না করা শুনানির কারণে সেখানেও প্রার্থীতা ফেরত না পেয়ে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থাপিত বিশেষ নির্বাচনী ট্রাইবুনালে আপীল করেন এবং দীর্ঘ ৪দিন টানা অপেক্ষার পালা শেষ করে হাইকোর্ট বিভাগের বিশেষ আদালতের বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান এবং বিচারপতি মোঃ বশির উল্লাহ এর বেঞ্চের রায়ে অবশেষে নির্বাচনের মাঠে ফিরে এলেন সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বিশেষজ্ঞ সদস্য লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

প্রার্থীতা ফিরে পাবার এই লড়াইয়ে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া এবং এডভোকেট মোঃ আবু নাসের।

প্রার্থীতা ফিরে পাবার পর লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা’র অশেষ দয়ায় জনগণের খেদমতের জন্য আমার পথ খুলে গেছে। আমি আমার এই প্রাথমিক বিজয় সীতাকুণ্ডের মানুষকে উৎসর্গ করে দিতে চাই। ইনশাআল্লাহ্, অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে আমার পথচলায় সীতাকুণ্ড, আকবরশাহ এবং পাহাড়তলী এলাকার জনসাধারণ শুধু নয়, বরং বাংলাদেশের আপামর তৃণমূলের খেটে-খাওয়া সাধারণ মানুষেরা আমাকে সাহায্য সহযোগিতা ও অকুন্ঠ সমর্থন দিয়ে যাবেন। মোঃ ইমরান কে ঈগল মার্কা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »