নুরানী তা’লীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম এর সমাপনী পরীক্ষার ফল প্রকাশ

বিশেষ প্রতিনিধিঃ

নূরানী তা’লীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ পরিচালিত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় অনলাইনে প্রকাশ করা হয়।

এর আগে বোর্ডের প্রধান কার্যালয় মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যান আল্লামা খলিল আহমদ কাসেমীর হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল তুলে দেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসীমুদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী।

জানা গেছে, এবার সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৬০ হাজর ৫৫৪ জন। পাস করেছে ৬ লক্ষ ৪৫ হাজার ১৫১ জন। পাসের হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯ হাজার ৫৫০ জন। চলতি বছরের ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এক ও অভিন্ন প্রশ্নপত্রের আলোকে অনুষ্ঠিত ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় সারাদেশ হতে ২ হাজর ৮৮৯টি কেন্দ্রে ৯ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের সর্বমোট ৬ লক্ষ ৬২ হাজার ১৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এদিকে, ফলাফল প্রকাশ উপলক্ষে বোর্ড কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজন করা হয়। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী কাসেমী। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের মুহতারম চেয়ারম্যান ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী।

বোর্ডের সিনিয়র প্রশিক্ষক মাওলানা কামরুল ইসলাম সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক আল্লামা মুফতী জসীমুদ্দীন। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা মীর মুহাম্মদ আনিস, অর্থসচিব হাফেজ মাওলানা ইসমাইল, সহ অর্থসচিব মাওলানা ওসমান ফয়েজ, সম্মানিত সদস্য মাওলানা ইউনুস, মাওলানা ওসমান শাহানগরী, প্রশিক্ষক ও পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল হাসেম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মনজুরুল ইসলাম মনজুর এবং মাওলানা নুরুল আবসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.