সীতাকুণ্ড প্রেসক্লাবের হাইওয়ে ও থানার দুই ওসির সাথে মত বিনিময়

কাইয়ুম চৌধুরী,সীতাকুন্ডঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড মডেল থানা ও কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জদের সাথে স্হানীয় প্রেসক্লাবের সদস্যদের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ টায় স্হানীয় প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিনের মত বিনিময় সভা প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অপরদিকে ১০ টায় কুমিরা (তেরিয়াইল) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আযাদও সাংবাদিকদের সাথে মত বিনিময় করে।

মত বিনিময়ে সভায় পিপিএম কামাল বলেন,আমি এলাকায় বিগত ৬/৭ বছর আগেও এখানে চাকরি করেছি।বর্তমানে আমি এ থানায় ওসি হিসাবে যোগদান করি।

তাই আপনারা দোয়া করবেন আমি নিষ্ঠার সাথে এ এলাকার জনগণকে সেবা দিতে পারি।আর আমি এলাকাবসীকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করবো আমার দ্বারা কেউ অন্যায় ভাবে হয়রানির শিকার হবে না।কারণ আমি ইহকাল এবং পরকালকে সব সময় স্মরণ করি।

কুমিরা হাইওয়ের আব্দুল হাকিম সাংবাদিকদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন,মহাসড়কে আমার সহকর্মীরা সরকারী কাজ করার সময় কোন ক্রুটি বিচ্যুতি দেখলে আমাকে জানাবেন।

কোথাও কোন ট্রাফিক জ্যাম দেখলে তাও আমাকে জানালে আমি দ্রুত প্রদক্ষেপ নিব।মত বিনিময় কালে উভয় উভয়ের কাছে সঠিক ও সময় মতো তথ্য প্রদান করে সার্বিক সহযোগীতা কামনা করেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

1 day ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

2 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

2 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

2 days ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

2 days ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

3 days ago

This website uses cookies.