বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সাতক্ষীরায় স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

সাতক্ষীরায় স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী। বুধবার (১৩ ডিসেম্বর) সাতক্ষীরা-আশাশুনি সড়কের বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইটভাটা শ্রমিক আলতাফ হোসেন (৩৪)। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরেরদিন তার মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। মরদেহ নিয়ে গ্রামের বাড়ি আশাশুনির প্রতাপনগর ফেরার পথে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয় এবং অ্যাম্বুলেন্সের মধ্যেই একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

প্রতাপনগর গ্রামের বাসিন্দা মাসুম হোসেন জানান, প্রতাপনগর গ্রামের শামসুর রহমান সরদারের ছোট ছেলে ইটভাটা শ্রমিক আলতাফ হোসেন প্রতি বছরের মতো এবারও ঢাকায় একটি ইটের ভাটায় শ্রমিকের কাজে যান।

গত দুই সপ্তাহ আগে শারীরিক অসুস্থতা অনুভব করে প্রথমে বাড়িতে আসেন।পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কিন্তু আলতাফ হোসেনের শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না।

তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়লে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং মারা যায়।প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, আলতাফ হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সদ্যভূমিষ্ঠ শিশু ও তার মা সুস্থ আছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক ও সার্বিক সহযোগিৎ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »