ভূরুঙ্গামারীতে কিশোর কে অপহরণ করে গৃহবধূ কে ধর্ষণের চেষ্টা ও ঘরবাড়ি ভাংচুর।

কুড়িগ্রাম প্রতিনিধি:

ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা (কুড়ারপাড়) এলাকার আয়নাল হকের ছেলে রাসেল (ভুট্টু) নামের এক কিশোর কে অপহরণ করে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও ঘরবাড়ি ভাংচুর করে লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঐ গৃহবধূ বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় ১৮ জন এজাহার ভুক্ত ও ৩০/৩৫ জন অজ্ঞাত নামায় আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, সমবার (১১ ডিসেম্বর) ভোর ৫.১০ ঘটিকার সময় একই এলাকার মৃত আজগর আলীর পুত্র ১। মোঃ আব্দুস সাত্তার (৪০), ২। মোঃ মোস্তফা মিয়া (৪২), ৩। মোঃ ফজলু মিয়া (৩৫), ৪। মোঃ আবু সাইদ (৪৫), ৫। মোঃ মাইদুল ইসলামসহ ভিকটিমের বসতভিটার জমি দখলের উদ্দেশ্যে বাড়িতে এসে তার বসত বাড়ির উত্তর দুয়ারী শয়ন ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রথমে ভিকটিমকে ঘর হতে চলে যেতে হুমকি দিতে থাকে। ভুক্তভোগী তাদের প্রস্তাবে রাজি না হলে মামলার ১নং আসামি আব্দুর ছাত্তার ভিকটিম কে জোর পূর্বক ধর্ষন করার চেষ্টা করে। পরে মোস্তফা মিয়া, ফজলু মিয়া, আবু সাঈদ ও মাইদুল ইসলামসহ রাসেল (ভুট্টু) নামের ১৫ বছরের এক কিশোর কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনার পর ভোর আনুমানিক ০৬.৩০ ঘটিকার সময় জুয়েল মিয়া (২৩), শাহিন মিয়া (২২), সাদ্দাম হোসেন (২৫), মোমেনা বেগম (৪০), হাফিজা বেগম (৩৫), নাজমা বেগম (৩০), সাবিনা বেগম (১৮), মরিয়ম বেগম (২০), মার্জিনা বেগম (২০), আব্দুল জলিল (৪৫), আসরাফুল ইসলাম (২২), আলিয়া বেগম (৪০),সহ আরো অজ্ঞাত ৩০/৩৫ জনের ভাড়াটিয়া এক দল সন্ত্রাসী বাহিনী নিয়ে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে ঐ বাড়িতে অনধিকার প্রবেশ করে বসত বাড়ি ভিটার জমি দখল করার উদ্দেশ্যে বাড়ির চতুর দিকে থাকা আনুমানিক ১ লক্ষ টাকার বিভিন্ন গাছপালা কেটে ফেলে এবং বসত বাড়ির ০৩ টি ঘরে থাকা আনুমানিক ৮০ হাজার টাকার মালামাল ও অটোরিক্সা ক্রয়ের জন্য ট্যাংকে রাখা ৮৫ হাজার টাকা চুরি করে। বিবাদীগণ টাকা ও মালামাল চুরি করার পর এক যোগে তাদের হাতে থাকা দা, কুড়াল, খন্তা, সাবল দ্বারা ভুক্তভোগীর বসত বাড়ির আনুমানিক ৪ লক্ষ টাকার ৩ টি ঘর ভেঙ্গে মাটিতে ফেলে ঘরের টিন কাট বাঁশ ও ঘরের সিড়ির খাম গুলো চুরি করে নিয়ে যায়।

এবিষয়ে ভুক্তভোগী বলেন,আসামিরা আমার ছেলে কে ৩ দিন আগে অপহরণ করে নিয়ে যায়, আমাকে ধর্ষণের চেষ্টা করে, আমাদের ঘরবাড়ি ভাংচুর করে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। আমি থানায় মামলা করেছি কিন্তু পুলিশ আমাকে সহযোগিতা করছে না। এখন পর্যন্ত আমার সন্তান, ঘরবাড়ি উদ্ধার তো দুরের কথা পুলিশ একজন আসামিও ধরে নি এমন কি কোন আসামির বাড়িতেও যায় নি। আসামিরা উল্টো আমাকে এবং আমার পরিবারকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং অপহরণ হওয়া কিশোর কে উদ্ধারে পুলিশ কাজ করছে। এবং মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

19 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

59 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.