শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভূরুঙ্গামারীতে স্বামী-স্ত্রীসহ ২ মাদক কারবারি আটক

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকসহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে থানা পুলিশ।সোমবার (০৪ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গমারী থানার বিশেষ অভিযানের অংশ হিসাবে থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের মুছুল্লীপাড়া গ্রামের আব্দুল আজিজের বাড়ি থেকে একটি পুটলির ভেতর থাকা ২৫ পুড়িয়া গাঁজা সহ মোট ২ কেজি গাঁজা, ৪৩ পিছ ইয়াবা ও ২৬,২৪৩/- টাকা উদ্ধার সহ ২ জনকে আটক করে। পরে তাদেরকে ভূরুঙ্গামারী থানায় নিয়ে যাওয়া হয়।

আটককৃত ব্যক্তিরা হলো, চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের মুছুল্লীপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আব্দুল আজিজ (৩৮) ও তার স্ত্রী শাহীনা বেগম (৩০) ।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে।

মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। তিনি আরও বলেন, মাদক সংক্রান্ত সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »