সীতাকুণ্ডে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন পদত্যাগ করায়, ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে সংসদ সদস্য পদে দলীয় প্রতিদ্বন্দ্বিতার জন্য গত (৩০ অক্টোবর ২০২৩ ইং) উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এস এম আল মামুন।

এ কারণেই ১২ নভেম্বর সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম।

তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত একটি চিঠি আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়।

চিঠিতে সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলিকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি বলেন, তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালনের শতভাগ চেষ্টা করবেন তিনি।

এবং তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন,আমাকে এখানে অনেক লড়াই করে টিকে থাকতে হয়েছে,মহিলা বলে প্রতিনিয়তই অবহেলার স্বীকার হতে হয়েছে আমাকে।

Press Didar

Recent Posts

জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন

নিজস্ব প্রতিব  জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের…

2 hours ago

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

4 hours ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

6 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

6 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

8 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

9 hours ago

This website uses cookies.