ঘূর্ণিঝড় 'মিধিলি'র আঘাতে হেলে পড়া বিদ্যুৎ'র তারের ছবি
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাতের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৬৭ লাখ গ্রাহক। ঝড়ের আঘাতের পর মেরামত শেষে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। জানা যায়, এখনো ৩০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক হাজার ২০০টি গ্রুপ হয়ে প্রায় সাত হাজার বিদ্যুৎ কর্মী লাইন পুনঃসংযোগের কাজ করছেন।
আজ বিকেল নাগাদ প্রায় সব লাইন চালু করা সম্ভব হবে বলে আশা করছে মন্ত্রণালয়। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার সব ৩৩ কেভি ফিডার ও ৩৩/১১ কেভি উপকেন্দ্র সচল রয়েছে।
এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে মোংলা-পায়রা দিয়ে উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘মিধিলি’।
এজন্য পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ বিপৎসংকেত দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হয়।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
This website uses cookies.