শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নয়াপল্টনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
নয়াপল্টনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদনঃ

রাজধানীর নয়াপল্টনে নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। তফসিলের সময় ঘোষণা, শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা, হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিরপেক্ষ সরকারের দাবিতে এ মিছিল করেছে দলটি।

(১৫ নভেম্বর) বুধবার দুপুর ১২টার দিকে মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ‘প্রত্যাখান প্রত্যাখান শেখ হাসিনার তফসিল’, ‘স্বৈরাচারের তফসিল- মানি না মানব না’, ‘অবৈধ তফসিল মানি না মানব না’, ‘শেখ হাসিনার ক্ষমতা কেড়ে নেবে জনতা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে, সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশে চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর টানা ৪৮ ঘণ্টার অবরোধ।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ হয়। ওই ঘটনার পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে  বিএনপি ও সমমনা দলগুলো। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি।

প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা ও তৃতীয় দফায় ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হয়। চতুর্থ দফায় ১২ নভেম্বর থেকে একই কর্মসূচি পালন করে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »