সীতাকুণ্ড প্রতিনিধি:
”মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সমাজ তৈরি করি”—এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জঙ্গল সলিমপুর ছিন্নমূল পাথরী ঘোনা ৮নং সমাজের মাদক নির্মূল কমিটির সদস্যরা।
এর আগে গত শুক্রবার পাথরী ঘোনা শাহ্ আমানত জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে এসে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটির নাম ঘোষণা করেন ওসি মহিনুল ইসলাম।
এ সময় সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আলোচিত জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সড়কের দৃশ্যমান উন্নয়ন কাজ চলছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দ্রুততার সাথে সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন। খুব শীঘ্রই এই এলাকায় রাষ্ট্রের উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরু হবে, যার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হবে। একটি মহল সাধারণ মানুষকে উচ্ছেদের ভয় দেখিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে এখানে কোনো উচ্ছেদ হবে না; বরং সাধারণ জনগণকে সাথে রেখেই উন্নয়ন করা হবে।”
মাদক নির্মূল কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম। তিনি আরও বলেন, “সমাজের যুবক ও তরুণদের সঠিক পথে পরিচালিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই কমিটির সকল সদস্যকে সহযোগিতা করতে হবে।”
তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়ে সতর্ক করে তিনি মাদক কারবারি ও সেবনকারীদের তথ্য পেলে সাথে সাথে থানায় জানানোর অনুরোধ করেন। পাশাপাশি সীতাকুণ্ড মডেল থানার পক্ষ থেকে এই কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিশেষ প্রতিনিধি: সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানি এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের…
সীতাকুণ্ড প্রতিনিধি: "মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সমাজ তৈরি করি"—এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড মডেল থানার…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নস্থ সাইনবোর্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বার্ষিক…
সীতাকুণ্ড প্রতিনিধি: রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও গাড়িতে অগ্নিসংযোগের মতো…
গাজীপুর (ঢাকা) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মানবাধিকার সংস্থা ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর নতুন কার্যালয়ের…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ আসনের ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সংসদ নির্বাচনে নির্বাচিত সাবেক সংসদ সদস্য…
This website uses cookies.