সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার প্রধান শিক্ষকের প্রচেষ্টায় তিলাই উচ্চ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক সীতাকুণ্ডে মাদকবিরোধী কমিটির ৬ সদস্যকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৫ মাসের শিশুকে নিয়ে কারাবাস: তদন্ত প্রতিবেদনের মারপ্যাঁচ ও প্রশ্নবিদ্ধ পুলিশি ভূমিকা অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের ক্যাশিয়ার রুবেল দে এখনো অধরা চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ১১১০শ বস্তা চোরাই সার উদ্ধার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মিরসরাইয়ে ৪২টি দেশি টিয়াপাখি উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে

  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
মিরসরাইয়ে ৪২টি দেশি টিয়াপাখি উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

চট্টগ্রাম মিরসরাইয়ে পাচারের সময় ৪২টি দেশি জাতের টিয়াপাখি উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে। বারৈয়ারঢালা জাতীয় উদ্যানে পাখিগুলোকে খোলা আকাশে মুক্ত করে দেওয়া হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর ২০২৩ ইং) সকালে বড়তাকিয়া বিট কর্মকর্তা মো.মামুন ও খৈয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাউল আলম মুন্না পাখিগুলো অবমুক্ত করেন।

গত মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বড়তাকিয়া এলাকায় পাচারের সময় পাখিগুলো উদ্ধার করা হয়।

বড়তাকিয়া বিট কর্মকর্তা মো.মামুন বলেন, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু খাঁচা দেখতে পাই।

এগিয়ে গেলে খাঁচার ভিতরে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর দেখতে পাই দেশি জাতের ৪২টি টিয়া পাখি। পাখিগুলো আমার হেফাজতে রাখি। বুধবার সকালে এগুলো বারৈয়ারঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টিয়াপাখি গুলো পাচারের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন পাচারকারীরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া একইদিন রাতে খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু এলাকা থেকে তিনটি গোখরা সাপ উদ্ধার করে বারৈয়ারঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »