
সীতাকুণ্ড প্রতিনিধি:
সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে যুবদল।
বুধবার সন্ধ্যা ৬টায় বাড়বকুণ্ডের কাকলী ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উত্তরবাজার হয়ে মকবুলার জুট রাস্তার মাথায় গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সভাপতি নুরনবী সাইফুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, জেলা যুবদলের সহ-সভাপতি লোকমান হোসেন রাকিব, উপজেলা যুবদলের সভাপতি সাহাবুদ্দিন রাজু এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইলিয়াছ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক যুবদল নেতা মো. সেলিম রানা, যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক, যুবদল নেতা মো. মামুন হোসেন, আকবর হোসেন জসিম, বিএনপি নেতা রেজাউল করিম খোকন, খোরশেদ আলম, নূরুল আলম, সাইফুদ্দিন, নাছির উদ্দিন, আব্দুল মজিদ, ইসমাইল হোসেন, আব্দুস সালাম বাহার, মেজবাউল আলম, যুবদল নেতা বেলাল উদ্দিন, মো. কামাল, আবসার, মো. আলিম, নুর উদ্দিন, মো. মিজান ও মো. ফারুক প্রমুখ।
পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে সারা দেশে ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হামলা শুরু করিয়েছেন এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা তা হতে দেব না। আমরা তাদের আমলে বাড়িতে থাকতে পারিনি, কিন্তু আমরা তাদের থাকতে দিয়েছি। সীতাকুণ্ডে কোনো অশান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, কঠিন জবাব দেওয়া হবে। আমরা শান্তি চাই, কেউ শান্তি ভঙ্গ করার চেষ্টা করবেন না।”
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply