মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে অটোরিকশা দুর্ঘটনায় ৬ বছরের শিশু গুরুতর আহত সীতাকুণ্ডের পাহাড়ে কৃষকদের মিলনমেলা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত কঠোর সাধনাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য: আসলাম চৌধুরী এফসিএ লায়ন্স মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেবের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি নুর ইসলাম রিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত বিশ্বব্যাংক প্রতিনিধিদলের ইপসার স্মার্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠান,তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে বিএনপি: আবু সুফিয়ান সীতাকুণ্ডে ভার্কের শিক্ষা বৃত্তি প্রদান: ১৭ মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২৪ হাজার টাকা বিতরণ ফটিকছড়িতে বেলালকে ছুরিকাঘাতের ঘটনায় মাদক বিক্রেতা আলম্যা গ্রেপ্তার সীতাকুণ্ডে থিঙ্কওয়েল ইংলিশ স্কুলের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে অটোরিকশা দুর্ঘটনায় ৬ বছরের শিশু গুরুতর আহত

  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডের দোয়াজি পাড়ায় অটোরিকশা দুর্ঘটনায় ৬ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুটির নাম আব্দুর রহমান তাহসিন। সে দোয়াজি পাড়ার তাজুল ইসলামের ছেলে।

​আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে আব্দুর রহমান দোয়াজি পাড়া জামে মসজিদ এলাকায় গ্রামীণ সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি সড়কে পড়ে গেলে অটোরিকশার চাকা তার গায়ের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা ছুটে আসতে দেখে অটোরিকশাচালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান।

​দুর্ঘটনায় শিশু আব্দুর রহমান উপুড় হয়ে পড়ে যাওয়ায় তার সামনের দাঁতগুলো ভেঙে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু আব্দুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো (রেফার) হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »