রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লায়ন্স মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেবের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি নুর ইসলাম রিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত বিশ্বব্যাংক প্রতিনিধিদলের ইপসার স্মার্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠান,তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে বিএনপি: আবু সুফিয়ান সীতাকুণ্ডে ভার্কের শিক্ষা বৃত্তি প্রদান: ১৭ মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২৪ হাজার টাকা বিতরণ ফটিকছড়িতে বেলালকে ছুরিকাঘাতের ঘটনায় মাদক বিক্রেতা আলম্যা গ্রেপ্তার সীতাকুণ্ডে থিঙ্কওয়েল ইংলিশ স্কুলের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সীতাকুণ্ড বাস স্টেশনে পর্যটকদের মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ সীতাকুণ্ডে কথাকলি উচ্চবিদ্যালয়ে চুরি, ১৯ ফ্যানসহ বৈদ্যুতিক তার লুট টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ দুজন আটক, বোট জব্দ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠান,তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে বিএনপি: আবু সুফিয়ান

  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধি:

বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিগত দুঃসময়ে যারা দলকে ধরে রেখেছেন এবং আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

​শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে’ জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​আবু সুফিয়ান বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গণতান্ত্রিক আন্দোলনে সবাই সহযোদ্ধা হিসেবে রাজপথে ছিলেন। এখানে কাউকে ব্যবহার করার বিষয় ছিল না। জনগণের ভোট ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই আজ আমি সংসদ সদস্য হয়েছি। যারা দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অবদান রেখেছেন, তারা কোনোভাবেই অবমূল্যায়িত হবেন না।”

​তিনি আরও বলেন, “গত ১৫ বছরে যারা দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও মানুষের সম্পদ লুণ্ঠনের মাধ্যমে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন, তাদের আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন বাস্তবায়িত হবে না। যারা জনগণের অধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করেছে, বিচার ছাড়া বাংলাদেশের রাজনীতিতে তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই।”

​শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে আবু সুফিয়ান উল্লেখ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী প্রত্যর্পণ ও বন্দি বিনিময় চুক্তি রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন হবে না।

​অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. সালেহ জহুর।

​জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি কর আইনজীবী মো. লোকমান হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলম।

​প্রধান বক্তার বক্তব্যে নাজিমুর রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। একটি মহল অর্থের বিনিময়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের মতো অপরাধে মানুষকে ব্যবহার করছে বলে অভিযোগ করে তিনি এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের ঘোষণা দেন তিনি।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মঈনুদ্দীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শামসুল আলম, নাফিজ মাহবুব, খোন্দকার সালাউদ্দিন রমি, জসিম উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় কমিটির সদস্য মুছা মুহাম্মদ ওসমান হায়দার, জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি তারেক মহসিন ও মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, দক্ষিণ জেলার সভাপতি মো. আলম খান এবং মো. ইকবাল চৌধুরী।

​এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সাইফুল হুদা জাহাঙ্গীর, সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও কাজী আনসারুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মিনহাজ উদ্দীন, যুগ্ম সম্পাদক মাসুদ সিকদার, এস এম মামুনুর রহমান ও মোহাম্মদ করিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, অর্থ সম্পাদক খুরশিদা আকতার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দীন কাদেরসহ অন্য নেতৃবৃন্দ।

​আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »