চুরির অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার মুখে খাবার তুলে দিল কন্যাসন্তান। ভাইরাল হওয়া সেই ভিডিওর সূত্র ধরে ওই পরিবারের খোঁজে ছুটে গেছে সেবামূলক সংগঠন ‘ওয়াব টিম’ (WAB Team)। মানবিক এই কাজে তাদের সহযোগিতা করছে উজিরপুর থানা পুলিশ।
মূলত অনিক শিকদার কোনো চোর নন। তার বাবা একসময় সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন। তিনি অসুস্থ হওয়ার পর তার চিকিৎসায় সহায়-সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। এই কঠিন পরিস্থিতিতে অনিক কিছুটা পথভ্রষ্ট (নেশাগ্রস্ত) হয়ে পড়েছিল। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে স্থানীয় মাদক সিন্ডিকেট ও সুবিধাভোগী একটি চক্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে যে কারও মন কেঁদে উঠবে। ঘটনার সত্যতা ও তথ্য যাচাই করতে ওয়াব টিম তাদের বরিশাল টিমকে বিষয়টি অবহিত করে। এরপর ওয়াবের স্বেচ্ছাসেবকরা ছুটে যান ছোট্ট মেয়েটির কাছে। মেয়েটির নাম ‘তুবা’—খুবই মিষ্টি একটি মেয়ে। সে আকুতি জানিয়েছে, যেন তার বাবাকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। অনিক শিকদারও তার ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে আলোর পথে ফিরে আসতে চান।
তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে ওয়াব টিম। বিষয়টি নিয়ে উজিরপুর থানা পুলিশের সঙ্গে কথা বলেছেন টিমের সদস্যরা। উজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বিষয়টিতে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সার্বিক সহযোগিতার পাশাপাশি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
গ্রামাঞ্চলে যাতায়াত ও জীবিকার কথা চিন্তা করে অনিক শিকদার একটি অটোভ্যান চেয়েছেন। WAB Foundation-এর পক্ষ থেকে একটি অটোভ্যান কিনে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি মেয়েটির পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি। এছাড়া সমাজের অনেক হৃদয়বান ব্যক্তিও এই পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন—ইনশাআল্লাহ।
স্বপন কুমার রায় (খুলনা) খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার রাজবাড়ী রেস্টুরেন্টে গত ২৬ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: তরুণ ও ছাত্রসমাজের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের শাখা ‘মেঘমল্লার খেলাঘর আসর’-এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: মানবিক ও নৈতিক শিক্ষার পাঠ আত্মস্থ করে সুশৃঙ্খল জীবনাচার গঠনের মূল নিয়ামক…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির…
This website uses cookies.