Categories: জাতীয়

সীতাকুণ্ডে উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার রাজবাড়ী রেস্টুরেন্টে গত ২৬ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সীতাকুণ্ড উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব আব্দুল করিম (টিপু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার এনসিপির সাংগঠনিক সম্পাদক তানজিদ রহমান। চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল আলম খোকনের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমরান খান।

​প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম টিপু বলেন, “সাধারণ মানুষ কেন এনসিপি করবে এবং এনসিপি কোন পন্থী রাজনীতি করে—এই প্রশ্ন আজ অনেকের মনে আসতেই পারে। ঐতিহ্যবাহী ও পুরনো রাজনৈতিক ধারার বাইরে নতুন নেতৃত্ব ও সংস্কারের প্রত্যাশায় সাধারণ মানুষ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে।” তিনি আরও বলেন, “এনসিপি কোনো বিশেষ গোত্র বা গোষ্ঠীর নয়, এটি সম্পূর্ণ বাংলাদেশপন্থী রাজনীতি করে।”

​মতবিনিময় সভায় সীতাকুণ্ড উপজেলার স্থানীয় তরুণ, বয়োজ্যেষ্ঠ এবং বিভিন্ন পেশায় নিয়োজিত নতুন সংগঠকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁরা দলের ভবিষ্যৎ কর্মপন্থা, সাংগঠনিক কার্যক্রম এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের বিষয়ে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।

​সভায় বক্তারা যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতার আলোকে অবিলম্বে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান। তাঁরা বলেন, সীতাকুণ্ডে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের সমন্বয়ে কমিটি গঠন করা জরুরি।

​এ সময় উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ অতি অল্প সময়ের মধ্যে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হবে মর্মে নেতাকর্মী ও সংগঠকদের আশ্বস্ত করেন।

​উপস্থিত অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সঠিক ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে সীতাকুণ্ডে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

Press Didar

Recent Posts

দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্বপন কুমার রায় (খুলনা) ​খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও…

9 hours ago

উজিরপুরে চুরির অপবাদে বাবাকে বেঁধে রাখা; মেয়ের চা-নাস্তা মুখে তুলে খাইয়ে দেওয়ার পরিবারের পাশে দাঁড়াল ‘ওয়াব টিম’

কাইয়ুম চৌধুরী, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ​চুরির অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার মুখে খাবার তুলে…

10 hours ago

সীতাকুণ্ডে ‘রোড টু সিরাহ’ সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​তরুণ ও ছাত্রসমাজের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে…

13 hours ago

মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা:বিজয়ীদের ৯৬টি ক্রেস্ট ও সনদ প্রদান

​কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের শাখা ‘মেঘমল্লার খেলাঘর আসর’-এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে…

2 days ago

শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন: আসলাম চৌধুরী

​কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: মানবিক ও নৈতিক শিক্ষার পাঠ আত্মস্থ করে সুশৃঙ্খল জীবনাচার গঠনের মূল নিয়ামক…

2 days ago

সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, মাদকবিরোধী সচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

​কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির…

2 days ago

This website uses cookies.