Categories: জাতীয়

সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, মাদকবিরোধী সচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

​কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুল রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

​র‍্যালি ও কর্মসূচিতে আরও অংশ নেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মাইন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, ডাক্তার সিদ্দিক আহমেদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

​এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন, ছালামত উল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালে আহমদ ছলু, ফজলুল করিম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মো. বখতিয়ার উদ্দিন, আবুল কালাম আজাদ, আওরঙ্গজেব মোস্তফা এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রতিবেদটক কাইয়ুম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

​র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তা সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। ‘সচেতন হই, পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’—এই স্লোগানের পাশাপাশি একটি মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়।

​আয়োজকরা জানান, ডেঙ্গু ও মাদক—উভয় সামাজিক সমস্যা মোকাবেলায় জনসচেতনতা অত্যন্ত জরুরি। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন পরিবেশ এবং মাদকমুক্ত সমাজ নিশ্চিত করা সম্ভব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

Mohammed Alam

Recent Posts

মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা:বিজয়ীদের ৯৬টি ক্রেস্ট ও সনদ প্রদান

​কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের শাখা ‘মেঘমল্লার খেলাঘর আসর’-এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে…

12 hours ago

শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন: আসলাম চৌধুরী

​কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: মানবিক ও নৈতিক শিক্ষার পাঠ আত্মস্থ করে সুশৃঙ্খল জীবনাচার গঠনের মূল নিয়ামক…

12 hours ago

সীতাকুণ্ডে ১ ঘণ্টার ব্যবধানে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি ঘটনায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।…

1 day ago

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সীতাকুণ্ডে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত…

2 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।…

2 days ago

জাতীয় সাংবাদিক সংস্থা মিরসরাই উপজেলা কমিটির পরিচিতি ও অনুমোদনপত্র হস্তান্তর

 মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মিরসরাই উপজেলা কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের অনুমোদিত কপি উপজেলা…

2 days ago

This website uses cookies.