Categories: জাতীয়

শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন: আসলাম চৌধুরী

​কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

মানবিক ও নৈতিক শিক্ষার পাঠ আত্মস্থ করে সুশৃঙ্খল জীবনাচার গঠনের মূল নিয়ামক হলো বিদ্যালয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভিত্তি গঠন এবং আলোকিত মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান যে ভূমিকা রাখে, তার ইতিবাচক প্রভাবই প্রতিফলিত হয় ভবিষ্যৎ জীবনে। লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় অনুশাসনের বীজ বপন করা গেলেই কাঙ্ক্ষিত ও সমৃদ্ধ স্বদেশ বিনির্মাণ সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, এফসিএ।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর ইউনিয়নে অবস্থিত লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​আসলাম চৌধুরী বলেন, পুরস্কার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো করার জন্য উৎসাহ দেওয়া একটি চমৎকার উদ্যোগ। খেলাধুলা এবং পরীক্ষার ফলাফলে যারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে, তাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং অন্যদের তা অনুসরণ করতে হবে। সুনাগরিক তৈরিতে পরিবার ও শিক্ষক—উভয় পক্ষকেই সমান ভূমিকা পালন করতে হবে।

​তিনি আরও বলেন, সন্তানকে শুধু স্কুলেই পাঠিয়ে অভিভাবকদের দায়িত্ব শেষ মনে করা চলবে না। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, পড়ালেখায় মনোযোগ দিচ্ছে কি না এবং মোবাইল আসক্তি দূর করার বিষয়ে অভিভাবকদের তীক্ষ্ণ নজরদারি থাকতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টাতেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব ইনশাআল্লাহ।

​লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খ ম নাজিম উদ্দিন, রায়হান উদ্দিন মুকুল, সালামত আলী, বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য কায়ছার আলম।

​এ সময় আরও বক্তব্য দেন স্কুল শিক্ষক জানে আলম, লুৎফুন নাহার, সাইফুদ্দিন খালেদ, ফরহাদ আহমেদ, সুপ্রভাত দেবী এবং শিক্ষার্থীদের মধ্যে ফাতেমাতুজ জোহরা, নিহাল ইবনে নূর ও সঙ্গীতা দাশ প্রমুখ।

Mohammed Alam

Recent Posts

মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা:বিজয়ীদের ৯৬টি ক্রেস্ট ও সনদ প্রদান

​কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের শাখা ‘মেঘমল্লার খেলাঘর আসর’-এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে…

12 hours ago

সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, মাদকবিরোধী সচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

​কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির…

12 hours ago

সীতাকুণ্ডে ১ ঘণ্টার ব্যবধানে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি ঘটনায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।…

1 day ago

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সীতাকুণ্ডে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত…

2 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।…

2 days ago

জাতীয় সাংবাদিক সংস্থা মিরসরাই উপজেলা কমিটির পরিচিতি ও অনুমোদনপত্র হস্তান্তর

 মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মিরসরাই উপজেলা কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের অনুমোদিত কপি উপজেলা…

2 days ago

This website uses cookies.