Categories: জাতীয়

সীতাকুণ্ডে ‘রোড টু সিরাহ’ সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

​তরুণ ও ছাত্রসমাজের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড পৌরসভা শাখার উদ্যোগে ‘রোড টু সিরাহ’ সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) সীতাকুণ্ড কামিল এম. এ. মাদ্রাসার হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

​দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে মাদ্রাসার হলরুমে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সীতাকুণ্ড উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সীতাকুণ্ড উত্তর থানার অফিস সম্পাদক তানভীর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি বাহা উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী।

​বক্তারা বলেন, বর্তমান সমাজে যুবসমাজকে সঠিক পথের দিশা দিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অধ্যয়নের বিকল্প নেই। ‘রোড টু সিরাহ’ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা মহানবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি তা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়নে অনুপ্রাণিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার মিডিয়া সম্পাদক মিনহাজ উদ্দিন। এছাড়া চট্টগ্রাম উত্তর জেলার সাবেক অফিস সম্পাদক তানভীরুল ইসলাম, সীতাকুণ্ড শহর শাখার সেক্রেটারি বেলাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্বপন কুমার রায় (খুলনা) ​খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও…

9 hours ago

উজিরপুরে চুরির অপবাদে বাবাকে বেঁধে রাখা; মেয়ের চা-নাস্তা মুখে তুলে খাইয়ে দেওয়ার পরিবারের পাশে দাঁড়াল ‘ওয়াব টিম’

কাইয়ুম চৌধুরী, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ​চুরির অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার মুখে খাবার তুলে…

10 hours ago

সীতাকুণ্ডে উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার রাজবাড়ী রেস্টুরেন্টে গত ২৬ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর…

13 hours ago

মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা:বিজয়ীদের ৯৬টি ক্রেস্ট ও সনদ প্রদান

​কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের শাখা ‘মেঘমল্লার খেলাঘর আসর’-এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে…

2 days ago

শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন: আসলাম চৌধুরী

​কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: মানবিক ও নৈতিক শিক্ষার পাঠ আত্মস্থ করে সুশৃঙ্খল জীবনাচার গঠনের মূল নিয়ামক…

2 days ago

সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, মাদকবিরোধী সচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

​কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির…

2 days ago

This website uses cookies.