নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড:
চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও নাশকতার চেষ্টার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে ২০-২৫ জনের একটি দল মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আলমগীর মেম্বারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে ৯৯৯-এ কল পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়।
কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আলমগীর মেম্বার বলেন, “আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা মহাসড়কে গাড়িতে আগুন দিয়ে নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছিল। তারা গভীর রাতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার পরিকল্পনা করেছিল। সময়মতো আমরা ধাওয়া দেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইব্রাহিম খলিল নিশান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর, সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, ওয়ার্ড যুবদলের সভাপতি রশিদুল ইসলাম, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর বলেন, “গভীর রাতে মহাসড়কে আগুন দিয়ে নাশকতার চেষ্টার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”
বিশেষ প্রতিনিধি: যুবদল নেতা মো. রায়হানের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত ও স্থানীয়দের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
This website uses cookies.