Categories: জাতীয়

সীতাকুণ্ডে লরি-বাস সংঘর্ষে IIUC ছাত্রীর মৃত্যু, আহত-২ মহাসড়ক অবরোধ! ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের (IIUC) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

​নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুসফরাত (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

​মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে উপজেলার কুমিরা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডালাস পেট্রোল পাম্পের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৮ নম্বর রুটের একটি লোকাল বাসকে একটি দ্রুতগতির লরি সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশা মুসফরাতের মৃত্যু হয়। আহত অপর দুই শিক্ষার্থী চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​মহাসড়ক অবরোধ ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন:

সহপাঠীর মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন IIUC-এর শিক্ষার্থীরা। এতে মহাসড়কের সিটি গেট থেকে বড় দারোগাহাট পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি ভাটিয়ারিতে ঢাকা ও চট্টগ্রামগামী দুটি ট্রেন প্রায় দেড় ঘণ্টা আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

​৬ দফা দাবি ও জানাজা শেষে সমঝতা:

পরবর্তীতে বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছান চট্টগ্রামের জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম, থানার ওসি মো. মহিনুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

​শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় জেলা প্রশাসক তাঁদের ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। এর আগে দুর্ঘটনাস্থলেই নিহত ছাত্রীর জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে প্রশাসনের সঙ্গে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

​উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে আজকের ঘটনাস্থলের মাত্র ৩০০ গজ দূরে ‘রয়েল গেট’ এলাকায় একটি অনিয়ন্ত্রিত লরির চাপায় ৫ জন যাত্রী নিহত এবং ৭ জন মারাত্মক আহত হন। পরপর এমন দুর্ঘটনায় স্থানীয় ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা তৈরি হয়েছে।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক আজাদীর সীতাকুণ্ড…

2 days ago

জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড সিকিউরিটির সামনে বিভিন্ন সামাজিক ও মানবিক…

2 days ago

ইপিজেডে যুবদলের নতুন অফিস উদ্বোধন: “সবার আগে বাংলাদেশ” স্লোগানে কাজ করার আহ্বান মোহাম্মদ হোসেন টিটু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড সংযোগ সড়ক এলাকায়…

2 days ago

চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ধ্বংস! সংবাদ সম্মেলনে নুরুল আবছারের দাবি, জীবন ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি,…

2 days ago

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…

3 days ago

কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই”

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার…

3 days ago

This website uses cookies.