লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টি এবং ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সীতাকুণ্ডে আয়োজিত দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।
ক্যাম্পের অংশ হিসেবে চোখের ছানি অপারেশন এবং জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা ৩০ জন রোগীর সফল সার্জারি শেষে আজ তাদের সেলাই কাটা সম্পন্ন হয়।
এই উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লায়ন্স জেলা ৩১৫-বি-৪, বাংলাদেশের রিজিওনাল চেয়ারপার্সন (হেড কোয়ার্টার এডমিন) লায়ন কাজী আলী আকবর জাসেদ।
সংগঠনের ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন মো. আনোয়ার হোসেন, লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. মো. ফরহাদুল হক, পরিচালক মোহাম্মদ জাফর উদ্দিন, লিবার্টি ক্লাবের পরিচালক লায়ন শেখ মোহাম্মদ আহসান, এবং মমিনুল ইসলাম মামুন ভূঁইয়া প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতালে রোগীদের চোখের ফ্রি সার্জারির পাশাপাশি লায়ন্স ডিজেবিলিটি কেয়ারে ৩০ জন রোগীর ঠোঁটকাটা ও তালুকাটার সফল অপারেশন পরবর্তী সেবা ও সেলাই কাটা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন কাজী আলী আকবর জাসেদ জানান, যেকোনো ঠোঁটকাটা, তালুকাটা, জন্মগত পায়ের পাতা বাঁকা বা বিকলাঙ্গ শিশুদের উন্নত ও সঠিক চিকিৎসার জন্য লায়ন্স ডিজেবিলিটি কেয়ারে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের…
নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক আজাদীর সীতাকুণ্ড…
নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড সিকিউরিটির সামনে বিভিন্ন সামাজিক ও মানবিক…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড সংযোগ সড়ক এলাকায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি,…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…
This website uses cookies.