Categories: জাতীয়

সীতাকুণ্ডে মসজিদের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর বায়তুশ শরফ জামে মসজিদের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদের শত শত মুসল্লি এ কর্মসূচিতে অংশ নেন।

​এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বর্তমান কমিটি বাতিল করে গ্রামবাসীর অংশগ্রহণে নতুন কমিটি গঠনের দাবি জানান। এ সময় তাঁরা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বায়তুশ শরফ থেকে গঠিত ১১ সদস্যের পরিচালনা কমিটিতে একই পরিবারের আটজনকে রাখা হয়েছে, যা তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। গ্রামবাসীর এ ধরনের পকেট কমিটি মেনে নেওয়া যায় না। মসজিদ পরিচালনায় গ্রামবাসীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে অবিলম্বে বর্তমান বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা।

​বক্তারা আরও বলেন, মসজিদ একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান। এর পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। কোনো একটি পরিবারের একক প্রাধান্য নয়, বরং গ্রামবাসীর সম্মিলিত মতামতের ভিত্তিতে মসজিদ পরিচালনা করতে হবে।

​কর্মসূচির শেষ পর্যায়ে মুসল্লিরা বর্তমান কমিটি বাতিল এবং দ্রুত নতুন কমিটি গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে ইমামনগর গ্রাম প্রদক্ষিণ করে টোবাকো গেটে গিয়ে শেষ হয়।

Mohammed Alam

Recent Posts

হাজারো ছাত্র-জনতার দাবিতে সীতাকুণ্ডে লরিচালক গ্রেফতার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশা…

5 hours ago

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টি ও ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী চিকিৎসা সেবা সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টি এবং ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে…

2 days ago

সীতাকুণ্ডে লরি-বাস সংঘর্ষে IIUC ছাত্রীর মৃত্যু, আহত-২ মহাসড়ক অবরোধ! ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের…

3 days ago

সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক আজাদীর সীতাকুণ্ড…

4 days ago

জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড সিকিউরিটির সামনে বিভিন্ন সামাজিক ও মানবিক…

4 days ago

ইপিজেডে যুবদলের নতুন অফিস উদ্বোধন: “সবার আগে বাংলাদেশ” স্লোগানে কাজ করার আহ্বান মোহাম্মদ হোসেন টিটু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড সংযোগ সড়ক এলাকায়…

4 days ago

This website uses cookies.