রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মধ্যরাতে মহাসড়কে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, ধাওয়া দিল বিএনপি যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা মেলেনি, ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩ সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে মধ্যরাতে মহাসড়কে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, ধাওয়া দিল বিএনপি

  • আপডেট সময়ঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড:

চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও নাশকতার চেষ্টার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে ২০-২৫ জনের একটি দল মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আলমগীর মেম্বারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে ৯৯৯-এ কল পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়।

​কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আলমগীর মেম্বার বলেন, “আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা মহাসড়কে গাড়িতে আগুন দিয়ে নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছিল। তারা গভীর রাতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার পরিকল্পনা করেছিল। সময়মতো আমরা ধাওয়া দেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”

​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইব্রাহিম খলিল নিশান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর, সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, ওয়ার্ড যুবদলের সভাপতি রশিদুল ইসলাম, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

​এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর বলেন, “গভীর রাতে মহাসড়কে আগুন দিয়ে নাশকতার চেষ্টার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »