Categories: জাতীয়

কুয়েতে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী কামালের মৃত্যু, মরদেহ আসছে আগামীকাল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:

কুয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার প্রবাসী মো. কামাল উদ্দিন (সাদ্দাম) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সীতাকুণ্ডের ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের (দক্ষিণ সলিমপুর, ফকিরহাট পশ্চিমপাড়া) মরহুম আবদুল মোনাফের দ্বিতীয় পুত্র।

​আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) সকালে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

​পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ আগস্ট) কাজ শেষে বাসায় ফেরার পথে সুয়েগ এলাকায় সড়ক পার হয়ে একটি গ্যারেজের সামনে দাঁড়িয়েছিলেন কামাল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​নিহত কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন। মাত্র দুই মাস আগে ছুটি কাটিয়ে তিনি কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। দুই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া কামালের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন নিহতের বৃদ্ধা মা ও স্ত্রী। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই ও বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

​নিহতের বড় ভাই গুলজার হোসেন জানিয়েছেন, কুয়েতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মরহুম কামালের মরদেহ আগামীকাল শুক্রবার সকালে চট্টগ্রামে এসে পৌঁছাবে এবং নিজ বাড়িতে দাফন সম্পন্ন হবে।

Mohammed Alam

Recent Posts

নিউইয়র্কে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন

দিদার টুটুল: ​নিউইয়র্কে প্রবাসী চট্টগ্রামবাসীদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ…

1 day ago

চন্দনাইশে ১০৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৪ লিটার দেশীয় তৈরি…

1 day ago

জঙ্গল সলিমপুরে ৫ জন দাগী আসামি গ্রেপ্তার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার ৪ আসামি ও চিহ্নিত সন্ত্রাসী…

1 day ago

চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত চট্টগ্রামের চন্দনাইশে ১২…

1 day ago

ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ: “বিলুপ্ত কমিটি পুনর্বহালে সাংগঠনিক গতিশীলতা বাড়বে”

বিশেষ প্রতিনিধি: ​বিলুপ্ত ঘোষণা করা চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড…

1 day ago

চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, সচেতনতা ও সুস্থ জীবনযাপন বিষয়ে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন…

2 days ago

This website uses cookies.