নিউইয়র্কে প্রবাসী চট্টগ্রামবাসীদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.’-এর উদ্যোগে বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১০ (বা ৯) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, নিজ দেশ ছেড়ে প্রবাসে এসে আমেরিকার মাটিতে সমিতির মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।
জানা যায়, গত ২৩ আগস্ট ২০২৬, রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের মনোরম ও ছায়াঘেরা ফ্লাশিং মেডোজ করোনা পার্কের Meadow Lake এলাকায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই পারিবারিক উৎসব ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেন সিরাজীর পরিচালনায় দিনব্যাপী এ মিলনমেলায় নিউইয়র্ক ছাড়াও নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, লং আইল্যান্ড, ওয়েস্টচেস্টার এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসী পরিবার-পরিজন নিয়ে অংশ নেন। প্রবাসের ব্যস্ত ও যান্ত্রিক জীবন থেকে কিছুটা অবসর, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও চাটগাঁইয়া ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও টাইটেল স্পন্সর ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান, বিশিষ্ট আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সিরাজী এবং সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম. বিল্লাহ।
আরও উপস্থিত ছিলেন:
মেহেরুবর রহমান বাদল, হাসান চৌধুরী, নুরুল আলম (নুরু), আল জুবায়ের মানিক, সরোয়ার চৌধুরী সিপিএ, মো. আহসান হাবীব, মো. জসিম উদ্দিন, শাহজাহান মাহমুদ, মজিবুল হক, হাজী সফিকুল আলম, আফসার, মো. আইয়ুব আনছারী। উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ হারুন মিয়া ও আক্তার উল আজম, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ফরহাদ, নূরুস সোফা ও মোহাম্মদ শাহ আলম, সদস্য সচিব শিমুল বড়ুয়া, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন (আতিক) ও মো. এ. ওদুদ। অর্থ উপকমিটিতে সুমন উদ্দিন ও তমাল কে চৌধুরী; অভ্যর্থনা ও আপ্যায়নে মোহাম্মদ এস. এম. বিল্লাহ, আলী আকবর বাপ্পী ও ইকবাল হোসেন ভূঁইয়া; সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সুশান্ত দত্ত এবং ক্রীড়া পরিচালনায় মোহাম্মদ জাহেদুল আজম (জাহেদ) ও মো. শওকত আলীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি শাহ নেওয়াজ তাঁর বক্তব্যে বলেন, “আমেরিকায় আসার পর থেকেই চট্টগ্রামবাসীর সঙ্গে আমার একটি গভীর সম্পর্ক গড়ে উঠেছে। আজকের এই আয়োজন প্রমাণ করে চট্টগ্রামবাসী কতটা ঐক্যবদ্ধ। এত সুন্দর একটি আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে করার চেষ্টা করব।”
অনুষ্ঠানের উদ্বোধক ও বিশেষ অতিথি সংসদ সদস্য আবু সুফিয়ান প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রশংসা করে বলেন, প্রবাসের মাটিতে নিজেদের সংস্কৃতি টিকিয়ে রাখতে এবং সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়াতে এ ধরনের সংঘবদ্ধ সংগঠনের বিকল্প নেই।
দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্রবাসের বিশিষ্ট সংগীতশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐতিহ্যবাহী চাটগাঁইয়া খাবারের পাশাপাশি অতিথিরা গান, আড্ডা, খেলাধুলা ও পারিবারিক আনন্দে সময় কাটান। শিশু-কিশোর ও নারীদের জন্য ছিল বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতা।
অনুষ্ঠানের শেষভাগে অনুষ্ঠিত আকর্ষণীয় র্যাফল ড্র উপস্থিত সবার মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করে। র্যাফল ড্রয়ের প্রথম পুরস্কার ছিল একটি স্বর্ণের সেট এবং দ্বিতীয় পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমান টিকিট। এ ছাড়া টেলিভিশন, ল্যাপটপ, স্মার্টফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।
সবশেষে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম. বিল্লাহ সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান এবং কোনো অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৪ লিটার দেশীয় তৈরি…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার ৪ আসামি ও চিহ্নিত সন্ত্রাসী…
জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত চট্টগ্রামের চন্দনাইশে ১২…
বিশেষ প্রতিনিধি: বিলুপ্ত ঘোষণা করা চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড…
বিশেষ প্রতিনিধি: কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, সচেতনতা ও সুস্থ জীবনযাপন বিষয়ে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক অনুদানসহ শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও…
This website uses cookies.