চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৪ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে দোহাজারী তদন্ত কেন্দ্র ও থানা পুলিশের একটি দল ২৪ আগস্ট রাত সাড়ে ১১টা থেকে ২৫ আগস্ট ভোর সাড়ে ৫টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানে ১০৪ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন—আবদুল মানিক (৩৭) এবং শহিদুল ইসলাম প্রকাশ তৌহিদুল ইসলাম ওরফে সোহাগ (৩২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় চন্দনাইশ থানায় মামলা করা হয়েছে (মামলা নম্বর-১৬, জিআর-১৩০, তারিখ: ২৫ আগস্ট ২০২৬)।
পরে গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চন্দনাইশ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।
দিদার টুটুল: নিউইয়র্কে প্রবাসী চট্টগ্রামবাসীদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার ৪ আসামি ও চিহ্নিত সন্ত্রাসী…
জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত চট্টগ্রামের চন্দনাইশে ১২…
বিশেষ প্রতিনিধি: বিলুপ্ত ঘোষণা করা চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড…
বিশেষ প্রতিনিধি: কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, সচেতনতা ও সুস্থ জীবনযাপন বিষয়ে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক অনুদানসহ শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও…
This website uses cookies.