বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিউইয়র্কে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ১০৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জঙ্গল সলিমপুরে ৫ জন দাগী আসামি গ্রেপ্তার চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ: “বিলুপ্ত কমিটি পুনর্বহালে সাংগঠনিক গতিশীলতা বাড়বে” চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে অনুদান-বৃত্তি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কারখানায় কর্মরতরা আমার পরিবারের সদস্য, তাদের ব্যথায় আমিও ব্যথিত: ফেরদৌস ইপিজেডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে বিএনপির চেক বিতরণ সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কা: ব্যবসায়ী নিহত, ১২ গরু মারা গেছে
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে ১০৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:

​চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৪ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে দোহাজারী তদন্ত কেন্দ্র ও থানা পুলিশের একটি দল ২৪ আগস্ট রাত সাড়ে ১১টা থেকে ২৫ আগস্ট ভোর সাড়ে ৫টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​অভিযানে ১০৪ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন—আবদুল মানিক (৩৭) এবং শহিদুল ইসলাম প্রকাশ তৌহিদুল ইসলাম ওরফে সোহাগ (৩২)।

​পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় চন্দনাইশ থানায় মামলা করা হয়েছে (মামলা নম্বর-১৬, জিআর-১৩০, তারিখ: ২৫ আগস্ট ২০২৬)।

​পরে গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​চন্দনাইশ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »