
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলার আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলশাদ আহমেদ। সংগঠনের সদস্য সচিব ডা. মোহাম্মদ ঈসা চৌধুরীর সঞ্চালনায় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. জুবায়ের আল মাহমুদ, পরিবেশবিদ মোহাম্মদ আলী শাহীন, প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, মাহবুব সুমন, আলতাফ হোসেন, মৌসুমী চৌধুরী, প্রকৌশলী কামরুল হাসান, প্রকৌশলী আবুল বাশার, তৌহিদুল ইসলাম রানা, কামরুল হাসান রিয়াদ, ফৌজিয়া শারমীন শম্পা, নাদিয়া তানমিন, ডা. জিয়াউল হক, মোহাম্মদ ইলিয়াস (ইলু), শিহাব উদ্দিন রিয়াদ, ডা. হারুন, ডা. রায়হান উদ্দিন, ডা. আরফাতুল ইসলাম মিজবাহ, ডা. অভি ভৌমিক, সামিয়া আহমেদ চৌধুরী ও মোহাম্মদ ফোরকানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি এবং দুর্গত মানুষের দুর্ভোগ বিবেচনায়, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বন্যাকবলিত এলাকায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এ সময় নেতৃবৃন্দ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আলোচনা সভা, বিগত সরকারের আমলে চট্টগ্রামে সংঘটিত নির্যাতনের ঘটনাবলি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘জুলাই বিপ্লব’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সভায় বক্তারা বলেন, সংস্কৃতি, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটকে একটি সক্রিয় ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একই সঙ্গে, সমাজের সংকটময় সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক উদ্যোগে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply