
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও শিক্ষার আলোকবর্তিকা, মরহুম হযরত মাওলানা ওবায়দুল হক (র.)-এর ১০৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৯ জুলাই সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও সীতাকুণ্ড এম এ কামিল মাদ্রাসাসহ অগণিত শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব ও মসজিদের এই প্রতিষ্ঠাতা মহাপুরুষের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর প্র-পৌত্র দিদারুল আলমের উদ্যোগে সীতাকুণ্ড এম এ কামিল মাদ্রাসায় সকালে খতমে কোরআন ও কবর জিয়ারতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম মাওলানা ওবায়দুল হক (র.)-এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি মরহুম হযরত মাওলানা জামালউল্লা (র.), মরহুম হযরত মাহমুদুল হক (র.)-সহ তাঁদের পরিবারের প্রয়াত সদস্য এবং তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত সকল প্রয়াত ও জীবিত ব্যক্তিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমের সকল জনহিতকর কাজের উসিলায় তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করা হয়। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।