Categories: জাতীয়

সীতাকুণ্ডে পৃথক অভিযানে ১৯৫৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মোট ১৯৫৭ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুর ইসলাম জানান, বুধবার সীতাকুণ্ডের ডিসি পার্ক এলাকায় তল্লাশি চালিয়ে সিয়াম (৩০) নামের এক যুবককে ২২ পিস ইয়াবাসহ আটক করা হয়।

​অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় গাড়ির জন্য অপেক্ষারত এক তরুণী ও দুই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে ১৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—পুতুল আক্তার (২৮, বাড়ি মাতুয়াইল, ঢাকা), আপেল বড়ুয়া (৩০, বাড়ি রামু) এবং শেখ রাজু আহমেদ (৩২, বাড়ি নড়াইল)।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে ওসি জানিয়েছেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…

8 hours ago

সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…

10 hours ago

হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: ​আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…

10 hours ago

চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…

1 day ago

জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম…

1 day ago

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক

সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ নম্বর বারৈয়াঢালা…

1 day ago

This website uses cookies.