
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মোট ১৯৫৭ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুর ইসলাম জানান, বুধবার সীতাকুণ্ডের ডিসি পার্ক এলাকায় তল্লাশি চালিয়ে সিয়াম (৩০) নামের এক যুবককে ২২ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় গাড়ির জন্য অপেক্ষারত এক তরুণী ও দুই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে ১৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পুতুল আক্তার (২৮, বাড়ি মাতুয়াইল, ঢাকা), আপেল বড়ুয়া (৩০, বাড়ি রামু) এবং শেখ রাজু আহমেদ (৩২, বাড়ি নড়াইল)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে ওসি জানিয়েছেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply