কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অন্যের শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে নিয়োগ পাওয়ার অভিযোগে কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের এমপিও (MPO) স্থগিত করা হয়েছে। গত ২৯ জুন ২০২৬ তারিখ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক চিঠির মাধ্যমে এই নির্দেশ প্রদান করে।
অভিযোগ রয়েছে, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমান তার ভাতিজা মোস্তাফিজুর রহমানকে (ইনডেক্স নং- ২১২১৭৮৩) নিয়োগ দেওয়ার জন্য অন্যের শিক্ষক নিবন্ধন (NTRCA) সনদ ব্যবহার করেন। বিষয়টি জানাজানি হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরাসরি তদন্তে নামে। তদন্তে জালিয়াতির সত্যতা পাওয়ার পর দুদক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখাকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতেই অধিদপ্তরের পক্ষ থেকে তার এমপিও স্থগিতের সিদ্ধান্ত আসে।
স্থানীয় ও তদন্ত সূত্রে জানা যায়, মাদ্রাসার সুপার সাইদুর রহমান অবৈধ সুবিধা ও উৎকোচের বিনিময়ে এই নিয়োগ সম্পন্ন করেন। অভিযোগ রয়েছে, নিয়োগের বিনিময়ে মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ভূরুঙ্গামারী পাবলিক ক্লাবের পূর্বপাশে মূল রাস্তা সংলগ্ন প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের ৩ শতক জমি সুপার নিজের নামে লিখে নেন। এভাবেই ভুয়া সনদে ভাতিজাকে সহকারী শিক্ষক (মৌলভী) পদে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিজ্ঞ আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাটি তদন্ত করে। তদন্ত প্রতিবেদনেও মোস্তাফিজুর রহমানের শিক্ষক নিবন্ধন সনদটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.