রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরসরাইয়ে ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে প্রাণ গেল বাবার, আহত পরিবারের ৪ সদস্য সীতাকুণ্ডে পৌর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ আজাদের পরিচিতি ও মতবিনিময় সভা বন্দর থানা যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল নির্বাহী প্রকৌশলীর প্রচেষ্টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সেবা ও ‘BPDB AI’ এখন হাতের মুঠোয় ছলিমপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল; বাদ আসর বেড়িবাঁধ খানকা মাঠে জানাজা সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মিরসরাইয়ে ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে প্রাণ গেল বাবার, আহত পরিবারের ৪ সদস্য

  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

​চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হেলাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।

​শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বারইয়ারহাট থেকে পরিবারের চার সদস্যকে নিয়ে আবুরহাট এলাকায় ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান হেলাল উদ্দিন। তিনি নিজেই সিএনজিচালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন। পাত্রী দেখা শেষে বাড়ি ফেরার পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায়।

​এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। তাঁর সঙ্গে থাকা পরিবারের অন্য চার সদস্যও আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। অন্য চারজনের কেউ হাতে, আবার কেউ পায়ে আঘাত পেয়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

​জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার সময় সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »