রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরসরাইয়ে ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে প্রাণ গেল বাবার, আহত পরিবারের ৪ সদস্য সীতাকুণ্ডে পৌর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ আজাদের পরিচিতি ও মতবিনিময় সভা বন্দর থানা যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল নির্বাহী প্রকৌশলীর প্রচেষ্টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সেবা ও ‘BPDB AI’ এখন হাতের মুঠোয় ছলিমপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল; বাদ আসর বেড়িবাঁধ খানকা মাঠে জানাজা সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পৌর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ আজাদের পরিচিতি ও মতবিনিময় সভা

  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ আজাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টায় ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

​মাওলানা তাওহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও মো. আব্দুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মো. তাহের, সীতাকুণ্ড পৌরসভা জামায়াতের আমির হাফেজ আলী আকবর এবং জামায়াতের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন।

​সভায় বক্তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ওয়ার্ডের সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশার বিষয়গুলোও উঠে আসে।

​অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি রতন কুমার নাথ ও বলরাম কুমার নাথ এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি অসীম বড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ৭ নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী এম এ আজাদ একজন মানবিক ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। দায়িত্ব ছাড়াই তিনি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি হিন্দু, বৌদ্ধ ও মুসলিম—সকলের প্রিয় ব্যক্তি। আপনাদের ভোটে তাকে উন্নয়ন ও সেবার দায়িত্ব দিলে তিনি সেবক হিসেবে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »