শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুবর্ণচর মহিলা কলেজ প্রতিষ্ঠা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ মে, ২০২৬

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে প্রস্তাবিত সুবর্ণচর মহিলা কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার শিক্ষা উন্নয়ন, নারী শিক্ষার প্রসার এবং কলেজ প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক এবং ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ বশির আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি শিক্ষিত সমাজ গঠনে নারী শিক্ষার বিকল্প নেই। সুবর্ণচর মহিলা কলেজ প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আবুল বাশার, চট্টগ্রামের ট্যাক্স ইন্সপেক্টর মো. নুর করিম, চট্টগ্রাম কাস্টমসের ইন্সপেক্টর মো. মামুন ইসলাম কাঞ্চন, সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনায়েত ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. ছিদ্দিক উল্যাহ, ইতালি প্রবাসী এনামুল হক ভূঁইয়া, সৈকত সরকারি কলেজের প্রভাষক মো. মাহফুজুর রহমান, সাবেক চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. হানিফ, মো. ফিরোজ মাহমুদ, লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ কান্তি দেবনাথ, সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের পরিচালক সিরাজ ইবনে মোস্তফা, প্যানেল চেয়ারম্যান মো. হানিফ মিন্টু, অ্যাডভোকেট বেলাল, আনসার ভিডিপি ব্যাংকের ম্যানেজার মো. আনোয়ার হোসেন মঞ্জু, রহমান মোটরসের স্বত্বাধিকারী মো. নুরুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক মো. নুর হোসেন বাবু, নোয়াখালী জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আবু তাহের, সমাজসেবক আব্দুল গনি সেলিম, ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মো. দিদারুল আলম সোহাগ, সমাজসেবক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া, কেরামতপুর এমএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. সাইফ উদ্দিন সজল, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইলিয়াছ এবং সুবর্ণচর মহিলা কলেজের অন্যতম উদ্যোক্তা মো. আবুল হাসেম রাসেল।
বক্তারা বলেন, চরক্লার্ক ও আশপাশের এলাকার মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে সুবর্ণচর মহিলা কলেজ একটি সময়োপযোগী উদ্যোগ। কলেজটি প্রতিষ্ঠিত হলে শিক্ষার হার বৃদ্ধি, নারী ক্ষমতায়ন এবং এলাকার সামগ্রিক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, প্রবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »