মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

হরতালের সমর্থনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীর নেতৃত্বে মিছিল

  • আপডেট সময়ঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
হরতালের সমর্থনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীর নেতৃত্বে মিছিল

বিশেষ প্রতিনিধিঃ

বিএনপির ডাকা হরতালের সমর্থনে রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটিতে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভুঁইয়া্সহ শতাধিক নেতাকর্মী।

এসময় বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন।

একই সাথে সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন তারা। তবে পুলিশ আসার আগেই নেতাকর্মীরা চলে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »