সিলেট প্রতিনিধি:
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বসতবাড়ির মালিকানা ও পারিবারিক বিরোধের জেরে এক মর্মান্তিক হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মো. সেলিম (৫৪) তার তালাকপ্রাপ্ত স্ত্রী, নিজের সন্তান এবং আরও কয়েকজনের বিরুদ্ধে ঘর দখল ও তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ তুলেছেন। এই হামলায় মো. সেলিম ও তার ছেলে আরিফুল ইসলাম রাফি আহত হন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, মো. সেলিমের সাথে তার স্ত্রী রিনা বেগমের প্রায় তিন বছর আগে বিবাহ বিচ্ছেদ ঘটে। কিন্তু এরপর থেকেই রিনা বেগম সন্তানদের দোহাই দিয়ে জোরপূর্বক সেলিমের মালিকানাধীন বাড়িতে বসবাস শুরু করেন। এই নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও রিনা বেগম ঘর ছাড়তে অস্বীকৃতি জানান এবং জাল দলিল দিয়ে জায়গার মালিকানা দাবি করেন।
গত ৫ এপ্রিল দুপুরে সেলিম যখন কর্মস্থলে ছিলেন, তখন বিবাদীরা তার ছেলে রাফি ও পুত্রবধূ তামান্না বেগমের ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে সেলিম সেখানে পৌঁছালে বিবাদীরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা সেলিমের নাকে জখম করে এবং এক পর্যায়ে কাঠের রুল দিয়ে তার দুই চোখে প্রচণ্ড আঘাত করে তাকে চিরতরে অন্ধ করে দেওয়ার চেষ্টা চালায়।
হামলার সময় বিবাদীরা ঘরের আলমারি ভেঙে নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আক্রান্ত মো. সেলিম সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
This website uses cookies.