কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
‘রোড টু লাইট – এস এস সি ২০২৬’ইংরেজী
পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবার
মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (MFJF)-এর উদ্যোগে এবং এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘রোড টু লাইট – এসএসসি ২০২৬’ কার্যক্রমের আওতায় পরীক্ষার্থীদের জন্য শুভ উদ্ভোধনের মধ্য দিয়ে ২১শে এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
সীতাকুণ্ডের এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদ, নির্বিঘ্ন এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগটি ইতোমধ্যে ৯ম বারের মতো পরিচালিত হচ্ছে; যা একটি অনন্য দৃষ্টান্ত।
এবারের নির্ধারিত রুটসমূহ:
বড়োদারোগাহাট থেকে সীতাকুণ্ড,
সীতাকুণ্ড থেকে একে খাঁন,
কুমিরা থেকে সীতাকুণ্ড।
২০২২ সাল থেকে এই কার্যক্রম সীতাকুণ্ডের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজের বিভিন্ন স্তর থেকে প্রশংসা অর্জন করেছে। পরীক্ষার দিন যাতায়াতজনিত দুশ্চিন্তা দূর করে শিক্ষার্থীদের মনোযোগ শুধু পরীক্ষায় রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে এমএফজেএফ (MFJF) ইতোমধ্যে ৬০টিরও বেশি ভিন্নধর্মী সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—স্পোকেন ইংলিশ কোর্স, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, “ক্লিন সীতাকুণ্ড”, পতেঙ্গা ও গুলিয়াখালী অভিযান, ক্যান্সার স্ক্রিনিং, মোটিভেশনাল সেশন ও নলেজ শেয়ারিং, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পানি শোধন প্ল্যান্ট স্থাপন।
“রোড টু লাইট” বাস সেবা সহ এ ধারাবাহিক স্বেচ্ছাসেবী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৪টি আন্তর্জাতিক ও ৫টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ,উপস্হিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না এবং পশু সম্পদ কর্মকর্তা
ডা: কল্লোল বড়ুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,
সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।
এছাড়া সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা নুর উদ্দীন লিটন, উপদেষ্টা মোঃ জাহেদ হোসেন,
সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী,
সাধারণ সম্পাদক ও রোড টু লাইট এর প্রধান সমন্বয়ক মোঃ তাইসির উদ্দিন এবং সংগঠনের কমিটি সদস্যবৃন্দসহ অনেকে।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘রোড টু লাইট ২০২৬’-এর উদ্বোধন সম্পন্ন হয়েছে অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও সফল পরিবেশে।
শিক্ষার্থীদের জন্য, সমাজের জন্য
মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (MFJF) অনন্য দৃষ্টান্ত রাখছেন।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
This website uses cookies.