বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

পিএইচপি মোটরস’র সঙ্গে রবি’র চুক্তি,গাড়ি ক্রয়ে রবি গ্রাহকরা পাবেন বিশেষ ছাড়।

  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

দেশের স্বনামধন্য মোবাইল অপারেটর ‘রবি এলিট’ এবং পিএইচপি মোটরসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই এমওইউ’র মাধ্যমে রবির এলিট গ্রাহকদের জন্য অটোমোবাইল খাতে বিশেষ সুবিধা ও প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিতের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গত সোমবার ঢাকার তেজগাঁয় রবি প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায়, রবি এলিট গ্রাহকরা পিএইচপি মোটরস থেকে নতুন পেরাডোয়া গাড়ি ক্রয়ে সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এই অফারটি মালয়েশিয়ার জনপ্রিয় ব্র্যান্ড পেরাডোয়ার বিভিন্ন মডেল- আরুজ (এসইউভি), বেজা (সেডান), মাইভি (হ্যাচব্যাক) ও অ্যাক্সিয়া (হ্যাচব্যাক)’ এবং পেরাডোয়ার সিরিজের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। এসব গাড়ি বাংলাদেশে পিএইচপি
মোটরস বাজারজাত করছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগ গ্রাহকদের জন্য সাশ্রয়ী দামে মানসম্মত গাড়ি কেনার অনন্য সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে পিএইচপি মোটরসের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক তাসির করিম, মার্কেটিং ম্যানেজার এহসান আহমেদ এবং সেলস অ্যাডভাইজার ফাহিম আহমেদ ও আল-মুজাহিদ। অন্যদিকে রবি আজিয়াটা পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন কাস্টমার ভ্যালু সলিউশনস বিভাগের পরিচালক মানিক লাল দাস, লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজমেন্ট বিভাগের ম্যানেজার তাসনিয়া আফরিন, ম্যানেজার তানভীর আলম চৌধুরী এবং লয়্যালটি অ্যান্ড কমার্শিয়াল পার্টনারশিপ মার্কেট অপারেশনস বিভাগের ম্যানেজার মো. আল মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »