নাটোরের বাগাতিপাড়ায় দূর্গা পূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুশন কুমার সিংহ ওরফে পার্থ (১৭) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গালিমপুর দূর্গা মন্দির এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কুশন কুমার সিংহ ওরফে পার্থ বিহারকোল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গালিমপুর গ্রামের উৎপল কুমার সিংহের বড় ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান জানান, প্রতিমা বিসর্জনের জন্য গালিমপুর দূর্গা মন্দির থেকে পাশের বড়াল নদীর ঘাটে নিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে চারমাথা মোড়ে পূজায় সাজানো ডেকোরেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় পার্থ।
দ্রুত সেখান থেকে পার্থকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক পার্থ নামে একজনের বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিব জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের…
কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
This website uses cookies.