Categories: জাতীয়

সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় আবাসিক হোটেল ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ।

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে আবাসিক সাইমুন হোটেল সহ বিভিন্ন বাজার ব্যবসায়ীদের কাছে চাঁদা চেয়ে না পেয়ে আসাদুজ্জামান আসাদ ও ইকরাম হোসেন রানার নেতৃত্বে কিছু দুর্বৃত্ত উল্টো সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি, সম্পাদক এর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন । ১১ এপ্রিল শনিবার দুপুরে সীতাকুণ্ড বাজার কমিটি সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেছেন ।

তারা অভিযোগে বলেন এই চাঁদাবাজ আসাদুজ্জামান আসাদ , ইকরাম হোসেন রানা তাদের কিছু সহযোগী নিয়ে সীতাকুণ্ডের প্রায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবী করে আসছে । আপনারা জানেন, বাংলাদেশের মধ্যে সীতাকুণ্ড একটি অন্যতম পর্যটন এলাকা । এখানে বাঁশবাড়িয়া সাগর বীচ , গুলিয়াখালী বীচ, ইকোপার্ক ও সহস্র ধারা ঝর্ণা এবং সীতাকুণ্ড চন্দ্র নাথ মন্দিরে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা আসেন । এখানে সন্ধ্যার পর উক্ত আসাদুজ্জামান আসাদ ও ইকরামরা পর্যটকদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নিয়ে নিচ্ছে । যা সীতাকুণ্ড বাজার কমিটি তথা পুরো সীতাকুণ্ডের বদনাম হয়ে যাচ্ছে । তাই আমরা প্রশাসনকে সাথে নিয়ে সীতাকুণ্ডে এই অপকর্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো । আমরা সীতাকুণ্ডকে চাঁদাবাজ, দুর্বৃত্তদের কাছ থেকে নিরাপদে রাখতে চাই এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি । আমরা সকলে মিলে এই চাঁদাবাজদের কে বিতারিত করে সীতাকুণ্ড বাজার কে চাঁদাবাজমুক্ত করবো।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে আহমদ সলু, সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি নাছির উদ্দীন ভুঁইয়া , সহ সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক,সহ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দীন, উপস্হিত ছিলেন, সমাজ কল্যান সম্পাদক মোঃ আবু তাহের, দপ্তর সম্পাদক ম্রীধাম মাস্টার,ক্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দে, ও সহ দপ্তর সম্পাদক নুর উদ্দিন,সদস্য মহিদুল আরম আবির প্রমুখ ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

3 hours ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

3 hours ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

3 hours ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

1 day ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

1 day ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

1 day ago

This website uses cookies.