Categories: জাতীয়

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

কাইয়ুম চৌধুরী

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপজেলার মধ্যম ঘোড়ামরা এলাকার আনিসুর রহমান চৌধুরী (জাবিন চৌধুরী) (২৮)।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ভাটিয়ারী শহীদ মিনার সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী লরি তার বাইকের পিছন থেকে ধাক্কায় তাঁর জীবনের সফর চিরতরে শেষ হয়ে যায়। ঘটনাস্হলেই মৃত্যু হয়।

জাবিন চৌধুরীর এই আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, সহপাঠী এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জাবিন স্থানীয় রোজ গার্ডেন একাডেমি স্কুলের ১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জাবিনের অকাল বিদায়ে একটি পরিবারের সকল স্বপ্ন, হাসি-খুশি আর সুন্দর ভবিষ্যৎ। পরিবারের সদস্যদের আর্তনাদে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে জাবিন চৌধুরী ভাটিয়ারী শহীদ মিনার সংলগ্ন এলাকা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন। এসময় একটি বেপরোয়া গতির লরি তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের এই অংশে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। চালকদের অসতর্কতা এবং গতির প্রতিযোগিতার বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে।
বারবার এমন দুর্ঘটনা ঘটলেও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। জাবিনের অকাল মৃত্যুর জন্য দায়ী চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
একই সঙ্গে ভাটিয়ারীসহ সীতাকুণ্ডের ব্যস্ততম পয়েন্টগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। একটি পরিবারের সকল আনন্দ কেড়ে নেওয়া এই ঘাতক লরির মতো আর কোনো লরি যেন কারও জীবনের স্বপ্ন কেড়ে না নেয়—এটাই এখন সাধারণ মানুষের আকুতি।
তাছাড়া ভারী লোহা বোঝাই লড়িগুলোর জন্য পৃথক সড়ক নির্মানের ও দাবী জানান।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

4 hours ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

4 hours ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

4 hours ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

1 day ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

1 day ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

1 day ago

This website uses cookies.