সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা রেল কোয়াটারে এক সংল্যালঘু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে মারাত্বক জখম করেছে মাদকাসক্ত দুই পরিবারের সদস্যরা। আহতরা চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্হানীয় সূত্রে জানা গেছে, কুমিরা রেল ষ্টেশন সংলগ্ন রেল কোয়াটারে বসবাসরত সাবেক রেল কর্মচারীর বিধবা কন্যা স্বপ্না রানী নাথ গতকাল সন্ধ্যায় পাশ্ববর্তী বসবাসরত মামুন ও নুরুল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা তাদের পরিবারের নারী পুরুষ একত্রিত হয়ে ছুড়ি,কিরিচ নিয়ে স্বপ্না রানীর উপর একযোগে হামলা চালায়। এসময় মাকাসক্ত ও মাদক বিক্রেতা সাইমুন(২০) তার বাবা মামুন প্রকাশ গাজাটি মামুন,তার স্ত্রী হোসনে আরা,অন্তর (২২) তার মাদক বিক্রেতা বাবা নুর ইসলাম,তার স্ত্রী শাহিনুর একযোগে হামলা চালায়। এসময় হামলাকারীরা ছুড়ি দিয়ে স্বপ্না রানী নাথের ছেলে জয় চন্দ্র নাথের পেটে,শরীরের বিভিন্ন স্হানে ছুড়ি মারলে মারাত্বক যখম হয়,তাকে বাচাতে তার স্ত্রী জয়ন্ত্রী নাথ এগিয়ে আসলে তাকেও ছুড়ি দিয়ে আঘাত করে যখম করে। তার মা স্বপ্না রানী এগিয়ে আসলে কার দুই হাতে আঘাত করে মারাত্বক যখম করে। স্বপ্না রানীর ছেলে জয় কুমান নাথ(২২) ও ছেলের বউ জয়ন্তী রানী নাথ (১৯) চমেক ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ছেলে জয় চন্দ্রের অবস্হা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানায়।
ঘটনার পর পর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গেলে ও আসামীদের আটকে তেমন কোন পদক্ষেপ নেয়নি পুলিশ।
এলাকাবাসী আরো জানায়, হামলাকারীরা মাদক বিক্রেতা,মাদক সেবী। তারা কুমিরা রেল কোয়াটারকে
মাদকের আখড়া হিসেবে গড়ে তুলেছে বলে এলাকাবাসী জানায়। আহতদের সাথে যোগাযোগ করা হলে তারা ভয়ংকর হামলাকারীদের ভয়ে সাংবাদিকদের সাথে কথা বরতে প্রযন্ত নারাজ। এলাকাবাসী পুলিশ,র ্যাব,সেনা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.