বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাটস্হ ডিসি পার্কে বৃক্ষ রোপণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন করা হবে। সেই লক্ষে চলতি মাসেই চট্টগ্রাম জেলা প্রশাসক ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে অবস্থিত ডিসি পার্কে চলতি মাসে ১০ হাজার বিভিন্ন গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছেন। একটি পরিকল্পনা নিয়ে গাছগুলো লাগাতে চাই বলে জেলা প্রশাসক সাংবাদিকদের কে জানান।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ডিসি পার্কে বৃক্ষ রোপনের মাধ্যমে উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট- মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় তিনি উপস্হিত সাংবাদিকদের কে বলেন, প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করার ঘোষনা দিয়েছেন তারই ধারাবাহিকতায় এ মাসে ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপন করা হবে।
নগরায়ন ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠা এবং উন্নয়ন কাযক্রমে অনেক সময় বৃক্ষ কাটতে হয়েছে। এ বৃক্ষ রোপনের মাধ্যমে সেই বৃক্ষগুলো পুরণ চাই।

সরকার পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিক্ষয় রোধ এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাছাড়া সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত,সহ সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইযডুম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, নাসির উদ্দিন অনিক,প্রথম আলোর প্রতিনিদি কৃষ্ণ চন্দ্র দাস,সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়া, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, দেলোয়ার হোসেন খান,সাইদুল ইসলাম,ইকবাল হোসেন রুবেল,এস এম ইকবাল, অ্যাডভোকেট নাসির উদ্দিন, নাঈম কফিল,মুসলিম উদ্দিন,জাশেদ উদ্দিন সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »